ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই নূরমোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনিমোরা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মনিনাগ এলাকার কাশেম মোল্লার দোকানের সামনে থেকে মো. সোহাগ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে নীল প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সোহাগ হাজীগঞ্জ উপজেলার মনিনাগ এলাকার কাজিম উদ্দিন বেপারী বাড়ির মৃত নুনু মিয়ার ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে ২৪ জুন আদালতে সোপর্দ করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট : ০৬:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬