হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়ন যুবদলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করায় ইঞ্জি. মমিনুল হক এমপি’সহ বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন, ইউনিয়ন যুবদলের আহ্বয়াক মোহাম্মদ ফয়েজ আহমেদ ও সদস্য সচিব মো. খোরশেদ আলম সুমনসহ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।
এক প্রতিক্রিয়ায়, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নবগঠিত কমিটির উপর আস্থা ও বিশ^াস রাখায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকরে প্রতি কৃতজ্ঞতা জানান ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

এছাড়া তারা কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলমগীর হোসাইন খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মো. মোস্তফা কামাল সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শুক্কুরুল আলম’সহ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
এর আগে গত ২১ জুন, রোববার কালচোঁ উত্তর ইউনিয়ন যুবদলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন, উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। এতে আহ্বায়ক হিসেবে আছেন মোহাম্মদ ফয়েজ আহম্মেদ, সদস্য সচিব মো. খোরশেদ আলম সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. বাবুল মজুমদার, যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন রবিন, মো. আবদুল জলিল ও মো. ইসমাইল হোসেন প্রধানীয়া।
এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, মো. নুরুল্লাহ মিয়াজী হাসান, রবিউল হাসান মিয়াজী, মো. আরিফ হাজী, মো. আবুল হোসেন ও মো. আলমাছ হোসেন। আগামি দুই মাসের মধ্যে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কমিটি করে সম্মেলনের তারিখ উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট জমার নির্দেশনা দেওয়া হয়।




























