ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সন্তানদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 129

ছবি-ত্রিনদী

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা শুধু শিক্ষকদের প্রচেষ্টার ওপর নির্ভর করে না; শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণই কাঙ্ক্ষিত ফল অর্জনের প্রধান শর্ত। সন্তানদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।”

তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, প্রযুক্তির অপব্যবহার রোধ এবং ইতিবাচক পারিবারিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এ.কে.এম. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিদ্যালয় ও পরিবারের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ছবি-ত্রিনদী

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. রাশেদ গাজী, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান তুহিন, সহকারী শিক্ষক মো. ইউনুছ মিয়া এবং শিক্ষক প্রতিনিধি মো. জহিরুল ইসলাম।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক মূল্যবোধের চর্চা, শৃঙ্খলা রক্ষা এবং অভিভাবক-শিক্ষক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও একটি নিরাপদ, ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সন্তানদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে

আপডেট : ১০:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬