ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 110

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সিহিরচোঁ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিহিরচোঁ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. আবুল কালাম আজাদ, ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মেম্বার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজান খান, ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. সবুজ বেপারী, বিএনপির সদস্য হাজী বাবুল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন ও নবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মালেক ও আবু তাহেরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৩নং কালোচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন মজুমদাররের অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরার উদ্যোগ অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জের তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আপডেট : ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬