আসন্ন হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ অব্যাহত রেখেছেন, সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু। স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণে নির্বাচনী অঙ্গীকার নিয়ে শুক্রবার (১৭ জুলাই) জুম্মার পৌর ৮নং ওয়ার্ডের টোরাগড় এলাকায় গণসংযোগ করেন।
এদিন তিনি কাজী বাড়ি জামে মসজিদে খুৎবার পূর্বে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের উদ্দেশ্যে শুভেছা বক্তব্য রাখেন এবং জামাতে নামাজ আদায়ের পর অত্র মসজিদে মুসল্লীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এসময় নির্বাচনী প্রতিশ্রুতিমূলক লিফলেট মানুষের হাতে তুলে দেন, অ্যাডভোকেট অ্যাডভোকেট ওমর ফারুক টিটু। পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণসংযোগকালে রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা আগামী দিনে পৌরবাসীর বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
লিফলেট বিতরণ শেষে তিনি সংবাদকর্মীদের মাধ্যমে হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও নির্বাচনী সমর্থন কামনা করেন এবং সবসময় দলীয় নেতাকর্মী-সমর্থকসহ পৌরবাসীর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




























