চাঁদপুর বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে সাধারণ সভা ও নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। এতে সভাপতি পদে মো. নাছির আহাম্মদ ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে ফরিদ আহমদ খাঁন শিপন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ সময় ৩ বছর মেয়াদে ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটিও ঘোষণা করা হয়।
সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেনঃ সভাপতি মোঃ নাছির আহম্মদ ভুঁইয়া, স-সভাপতি হুমায়ুন কবির স্বপন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ খান শিপন, কোষাধক্ষ মোঃ শহীদুল্লাহ ভূঁইয়া, সদস্য মোঃ হোসেন, মহিউদ্দিন বেপারী, মোঃ সোহেল রানা, মোঃ শাহজাহান খলিফা, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নজরুল ইসলাম, আবুল কালাম পাঠান ও মোঃ শাহজাহান পাটোয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কার্যালয়ের সহকারী নিবন্ধক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চাঁদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুন নাহার, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালামসহ সমিতির সদস্যরা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং নৌযান মালিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় হুমায়ুন কবির স্বপন চাঁদপুর বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লিঃ এর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব যেনো সঠিকভাবে পালন করতে পারেন এজন্য সবার সহযোগিতা কামানা করেন।
হুমায়ুন কবির স্বপন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহাবায়ক।
তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।




























