ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৮ বছর বয়সেই কুরআনের হাফেজ আব্দুর রহমান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • 119

লক্ষ্মীপুরের কমলনগরে আব্দুর রহমান নামে ৮ বছর বয়সি এক শিশু শিক্ষার্থী কুরআনে হাফেজ হয়েছে। ৩০ পারা কুরআন মুখস্ত করতে তার এক বছরেরও কম সময় লেগেছে।

আব্দুর রহমান কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে ও হাজিরহাট আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের হিফজ বিভাগের ছাত্র।

আব্দুর রহমান বলে, আমার বাবার স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানাবেন। তাই আমাকে মাদ্রাসায় হিফজ বিভাগে ভর্তি করেন। স্বপ্ন পূরণে আমি মনোযোগী ছিলাম। হাফেজ হতে শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমি বড় হয়ে যেন বড় আলেম হতে পারি, সবাই দোয়া করবেন।

পরিবার ও মাদ্রাসা সূত্র জানায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে আব্দুর রহমান আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হয়। এর আগে সে আরেকটি মাদ্রাসার হিফজ বিভাগে ৬ মাসের মতো পড়ে ১৫ পারা কুরআন মুখস্ত করে। পরে সেখান থেকে এ মাদ্রাসায় নিয়ে আসা হয় তাকে। এখানেই বাকি ১৫ পারা মুখস্ত করেছে। এতে এক বছরেরও কম সময়ে সে কুরআনে হাফেজ হয়।

আব্দুর রহমানের বাবা আবুল কালাম বলেন, আমার দুই ছেলে। দুজনকেই হাফেজ বানানোর স্বপ্ন ছিল। কিন্তু বড় ছেলেকে পারিনি। সে জেনারেলে পড়ছে। আর ছোট ছেলে হাফেজ হয়েছে। এতে আমি অত্যন্ত খুশি। আশা করি, সে একজন ভালো মানুষ হবে। একজন বড় আলেম হবে।

আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, মাত্র ৮ বছর বয়সে আমাদের মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান কুরআনে হাফেজ হয়েছে। এটি আমাদের জন্য আনন্দের। সে যথেষ্ট নম্র ও ভদ্র এবং পরিশ্রমী। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার পুরো জীবন কুরআন অনুযায়ী পরিচালনার তৌফিক দান করেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

মাত্র ৮ বছর বয়সেই কুরআনের হাফেজ আব্দুর রহমান

আপডেট : ০৫:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬