ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে প্রায় ২ লাখ বিদেশি সিগারেট ও ১৮ কেজি গাঁজা উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • 147

কুমিল্লায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত বিদেশি সিগারেট ও গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সিগারেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি ইজিবাইক।

র‌্যাব সূত্রে জানা যায়, ৬ আগস্ট ২০২৬ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লার বুড়িচং থানাধীন ময়নামতি সাহেববাজার এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি মাইক্রোবাস থেকে ১ লাখ ৯৪ হাজার পিস চোরাচালানকৃত বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সঙ্গে সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

এর আগে একই দিন সকালে র‌্যাবের অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দুর্গাপুর (পূর্বপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. বিল্লাল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার বিল্লাল হোসেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার পশ্চিম ইটাল্লা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল বলে জানা গেছে।

র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক ও চোরাচালানের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

কুমিল্লায় র‌্যাবের অভিযানে প্রায় ২ লাখ বিদেশি সিগারেট ও ১৮ কেজি গাঁজা উদ্ধার

আপডেট : ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬