ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হাজীগঞ্জে ২১ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

শিক্ষকরাই জাতি গঠনের কারিগর: এমপি মমিনুল হক

শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার শিক্ষা দিয়ে একজন শিক্ষক দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের আলোকিত করার কাজে নিয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।

শনিবার (৮ আগস্ট) বাদ আসর চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে ২১ জন অবসরপ্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. তুহিন হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।

এমপি মমিনুল হক বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। একজন শিক্ষক তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও আদর্শের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে গড়ে তোলেন। অবসর গ্রহণের মধ্য দিয়ে একজন শিক্ষকের চাকরিজীবনের সমাপ্তি হলেও সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান কখনো শেষ হয় না।

তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের শিক্ষকদেরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া ২১ জন প্রধান ও সহকারী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন কিরন, অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু, বিএনপি নেতা নুরুন্নবী সম্রাট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমান হোসেন, সাইফুল ইসলাম মিঠু ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য দেন প্রধান শিক্ষক জামাল হোসেন, রাবেয়া আক্তার, রোকেয়া সুলতানা, সাঈদুল বাশার, সহকারী শিক্ষক মজিবুর রহমান, ফারজানা ইয়াসমিন এবং বিদায়ী শিক্ষক কাজী মোতাহেরুল হক ও আয়েশা বেগম।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও উপহার প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জে ২১ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

শিক্ষকরাই জাতি গঠনের কারিগর: এমপি মমিনুল হক

আপডেট : ১০:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬