আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭নং ওয়ার্ড কমিশনার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, মো. আব্দুল রহিম। বুধবার (১২ আগস্ট) বিকালে তিনি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার মো. শাহ জালালের হাত থেকে তিনি তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মো. আব্দুল হান্নান হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডস্থ উম্মে হাবিবা ট্রেডাসের স্বত্ত্বাধীকারী। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে হাজীগঞ্জ বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৭নং ওয়ার্ডের সদস্য ও ভোটার। তাঁর সদস্য নং- ২৪২২।

মনোনয়ন ফরম সংগ্রহকালে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান ও সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন’সহ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামি ২৯ আগস্ট, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে মনোনয়নপত্র বিতরণ ১১-১৩ আগস্ট, দাখিল ১৬ আগস্ট, যাচাই-বাছাই ১৭ আগস্ট, প্রত্যাহার ১৮ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা ১৯ আগস্ট প্রকাশ, প্রতীক বরাদ্দ ২০ আগস্ট।




























