ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের পা বিচ্ছিন্ন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • 664

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ফয়সাল (২২) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

আহত ফয়সাল উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম শাহ-আলম।

সোমবার (১৭ আগস্ট) দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করা হয়েছে বলে জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টরা।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জের রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের পা বিচ্ছিন্ন

আপডেট : ০৩:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬