ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা-গাঁজা ও অনলাইন জুয়াড়ীসহ ৭জন আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 165

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ চারজন এবং অনলাইন জুয়া খেলার সময় আরও তিনজনসহ মোট সাতজনকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। গত রোববার (১৬ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা মহল্লায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ জয়নাল চেয়ারম্যানের বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন সোহাগ (২৯)-কে আটক করা হয়।

অন্যদিকে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর গ্রামের বড় বাড়ির মনির হোসেনের ছেলে ইমান হোসেন (২৮) এবং লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নান্দিয়াপাড়া গ্রামের নোয়া বাড়ির মৃত শফিকুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন (২৬)

এ ছাড়া উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদরা এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মাঝের বাড়ির নুরুল হকের ছেলে আবদুল্লাহ মোহাম্মদ শিহাব (২৫)-কে আটক করা হয়।

পুলিশের অপর একটি অভিযানে শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় সাইবার অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া খেলার সময় নাহিদুল ইসলাম (২০), সামীম (৩০) ও পারভেজ হোসেন শুভ (২০)-কে আটক করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “মাদক ও অনলাইন জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে শাহরাস্তি থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। মাদক কারবার, মাদক সেবন এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।”

তিনি আরও বলেন, মাদক ও জুয়ার মতো অপরাধ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। তরুণ প্রজন্মকে এসব অপরাধ থেকে দূরে রাখতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।

শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের সহযোগিতায় এসআই আব্দুল কুদ্দুছ সরকার, এসআই আইয়ুব খান, এসআই শফিকুল ইসলাম ও এসআই শমসেদ হোসেন পৃথক এসব অভিযানে নেতৃত্ব দেন।

পুলিশ জানায়, আটক সাতজনের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক), গাঁজা উদ্ধারের ঘটনায় একই আইনের ১৯(ক) এবং অনলাইন জুয়ার ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা করা হয়েছে।

আটক সাতজনকে সোমবার (১৭ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

শাহরাস্তি থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা-গাঁজা ও অনলাইন জুয়াড়ীসহ ৭জন আটক

আপডেট : ০৯:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬