ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমতি ছাড়া সড়কের পাশে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিয়েছেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম।

অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গাছের মূল্য বাবদ ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাশে সড়কের কয়েকটি গাছ কাটার অভিযোগ ওঠে বিএনপি নেতার বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। News

পরে অভিযোগটি তদন্ত করার জন্য উপজেলা বন কর্মকর্তাকে দায়িত্ব দেয় উপজেলা প্রশাসন। তদন্তে অনুমতি ছাড়া গাছ কাটার সত্যতা পাওয়ার পর গাছগুলোর মূল্য পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শেখ বেলায়েত হোসেন সেলিম ৮ হাজার ৩০০ টাকা শাহরাস্তি পৌরসভার তহবিলে জমা দেন।

এর আগে গাছ কাটার অভিযোগ অস্বীকার করে শেখ বেলায়েত হোসেন সেলিম দাবি করেছিলেন, তিনি পৌরসভা থেকে সড়কটি লিজ নিয়ে সেখানে গাছের চারা রোপণ করেছিলেন। পরে গাছগুলো মসজিদে দান করা হয় এবং মসজিদ কর্তৃপক্ষই গাছগুলো কেটে নেয় বলেও তিনি দাবি করেছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

আপডেট : ০৬:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬