চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম পাড়া খামারবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হুমায়ুন পাটওয়ারীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল রানা রুবেল মোল্লার নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২২ আগস্ট) ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তাদের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

গত বুধবার রাতে আকস্মিক অগ্নিকাণ্ডে হুমায়ুন পাটওয়ারীর বসতঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ খামারে থাকা গবাদিপশু পুড়ে যায়। এতে পরিবারটির ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বসতঘর ও গবাদিপশু হারিয়ে বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান। পরে মো. সোহেল রানা রুবেল মোল্লার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হুমায়ুন পাটওয়ারীর হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দুর্যোগ ও বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে পরিবারটি সর্বস্ব হারিয়ে কঠিন সময় পার করছে। তাদের ঘুরে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।
মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এমরান হোসেন প্রধানীয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর ফকির, সাধারণ সম্পাদক মাসুদ বেপারী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বকাউল, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ হোসেন প্রধানীয়া, সাধারণ সম্পাদক কবির হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রধানীয়া, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মেহেদী, ইউনিয়ন যুবদল নেতা লিটন প্রধানীয়া ও শাকিল মিয়াজী।
এছাড়াও উপস্থিত ছিলেন মুকবুল, মাসুদ সর্দার, ইউসুফ প্রধানীয়া, মাহবুব প্রধানীয়া, সফিক খন্দকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরও নেতৃবৃন্দ।
স্থানীয়রা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে পরিবারটি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।




























