ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 192

চাঁদপুরের হাজীগঞ্জে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে মো. রাশেদ আলম (৩৪) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার বেলচোঁ বাজার এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় হাজীগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে রাশেদ আলমকে আটক করে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। আদালত মাদক সেবনের দায়ে রাশেদ আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রাশেদ আলম উপজেলার ৬ নম্বর বড়কুল ইউনিয়নের দিগচাইল গ্রামের আবু সায়েদের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাশেদ আলম মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রির সঙ্গে জড়িত—এমন অভিযোগ রয়েছে। তাঁকে আটক করতে এর আগে কয়েক দফা অভিযান পরিচালনা করা হলেও তিনি পালিয়ে যান বলে স্থানীয় বাসিন্দারা জানান।

এলাকাবাসীর অভিযোগ, রাশেদ আলমের মাদকসেবন ও মাদক বিক্রির কারণে এলাকার পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছিল। বিশেষ করে তরুণ ও যুবকদের ওপর মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান প্রয়োজন। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয়দের সহযোগিতা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের নিয়মিত নজরদারি ও মাদকবিরোধী অভিযান জোরদার হলে বেলচোঁ বাজারসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড

আপডেট : ১০:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬