ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 146

চাঁদপুরের শাহরাস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে জিআর মামলার পরোয়ানাভুক্ত ছয়জন, সিআর মামলার পরোয়ানাভুক্ত একজন এবং মাদক মামলায় জড়িত দুইজনসহ মোট নয়জন আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) মনিরুল হক, এএসআই (নিঃ) বাবুল হোসেন ও এএসআই (নিঃ) আলমগীর কবিরসহ পুলিশের একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে জিআর-১১৪/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. আব্দুল আজিজ, বাবুল হোসেন ও মো. হুমায়ুন কবির প্রকাশ দুলালকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর এলাকায়।

এ ছাড়া জিআর-১৮২/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মিশন (২০), আরাফাত হোসেন (২৩) ও মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তারা শাহরাস্তি উপজেলার শেনগাঁও এলাকার বাসিন্দা।

অভিযানে গ্রেপ্তার হওয়া অপর তিনজনের মধ্যে একজন সিআর মামলার পরোয়ানাভুক্ত এবং দুজন মাদক মামলা সংক্রান্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃত মোট নয়জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে শাহরাস্তি থানা পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

শাহরাস্তিতে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

আপডেট : ০৩:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬