ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • 107

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবারে মূল বক্তব্যে তিনি দেশটির জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব নীতিকে দায়ী করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন ‘দ্রুত’ খাদ্যপণ্যের দামসহ ‘প্রায় সবকিছুর’ দাম কমিয়ে এনেছে। একই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করে জয়ী হলেই তেলের দাম কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার পরপরই তেলের দাম কমে যাবে। আমরা জিতব। আমরা জিতছি। আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করি।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যকার জলপথটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাবও দেন মার্কিন প্রেসিডেন্ট।

এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এতে খুবই আনন্দিত হবে।

ইরানকে মধ্যপ্রাচ্যের ‘গুণ্ডা’ হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, ইরান বিগত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে ‘গুণ্ডামি’ করে আসছে এবং বর্তমানে ‘তারা আর সেই গুণ্ডা নেই’।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

আপডেট : ১০:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬