ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাব আল-মান্দেবে শুধু সৌদির জাহাজ চলাচলে বাধা, যেতে পারবে এক শর্তে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • 94

সৌদি আরবের দাম্মাম বন্দরের কাছে একটি পণ্যবাহী জাহাজ।

বাব আল-মান্দেব দিয়ে সব ধরনের আন্তর্জাতিক নৌ-চলাচল অব্যাহত থাকলেও সৌদির জাহাজগুলোকে আটকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, কেবল সৌদির জাহাজকেই এই জলপথ অতিক্রম করতে বাধা দিচ্ছেন তারা।

সৌদি আরব যদি ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নেয়, তবেই কেবল তারা সৌদি জাহাজগুলোকে বাব আল-মান্দেব ও লোহিত সাগর দিয়ে চলাচলের অনুমতি দেবেন বলে জানান হুতি মুখপাত্র। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত তথ্যের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যদি সৌদির সঙ্গে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা না থাকে তাহলে লোহিত সাগর ও বাব আল-মান্দেব দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক নৌ-চলাচলের ওপর এর বড় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সৌদি আরবের জন্য এটিই প্রধান উদ্বেগের বিষয়। আল জাজিরা বলছে, এ কারণেই বর্তমানে মোখা শহরে হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সৌদি। লক্ষ্যবস্তু করা হয়েছে মোখা শহরে হুতির দখলে থাকা বিমানবন্দরকে।

এদিকে লোহিত সাগরের পশ্চিম উপকূলীয় অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে হুতি গোষ্ঠীর। এছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হানিষ ও মায়ুন দ্বীপপুঞ্জও তাদের নিয়ন্ত্রণে। বাব আল-মান্দেব প্রণালির উত্তরে অবস্থিত হওয়ায় এই দ্বীপগুলো ব্যবহার করে জলপথে নিরাপত্তা তল্লাশি চৌকি হিসেবে কার্যক্রম চালাতে সক্ষম গোষ্ঠীটি। ফলে বাব আল-মান্দেব দিয়ে পরিচালিত আন্তর্জাতিক বাণিজ্যের ওপর তাদের রয়েছে পূর্ণ নিয়ন্ত্রণ।

এমনকি তারা সৌদি জাহাজগুলোকে আরব সাগরের কাছাকাছি এলাকা দিয়েও চলাচল না করার নির্দেশ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব নির্দেশনা উপেক্ষা করে জাহাজ চলাচলে সৌদির ভয়ের কারণ হলো, হুতির বহরে রয়েছে অত্যাধুনিক ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা ভারত মহাসাগর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

বাব আল-মান্দেবে শুধু সৌদির জাহাজ চলাচলে বাধা, যেতে পারবে এক শর্তে

আপডেট : ১০:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬