ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দক্ষিণ শ্রীপুরে ভূমি দখল ও হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • 139

হাজীগঞ্জে ভূমি দখল, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ তুলে এবং হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাকিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দক্ষিণ শ্রীপুর সর্বস্তরের এলাকাবাসী ব্যানারে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী-পুরুষসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

এ সময় তাদের হাতে বিভিন্ন অভিযোগ ও দাবি সংবলিত ব্যানার দেখা যায়। ব্যানারে হামলার ঘটনায় অভিযুক্ত হিসেবে সাবেক ইউপি সদস্য কুতুবুল আলম, নূর আলম, ফয়েজ, ওসমান, মাইনুদ্দিন, সিয়াম, জাহাঙ্গীর ও মুকবুলসহ কয়েকজনের নাম এবং বক্তব্যে ভাড়াটিয়া হিসেবে অজ্ঞাতনামা ব্যক্তিদের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী রুমা আক্তার, মো. ওমর খান ও মো. আবু তাহের খান অভিযোগ করেন বলেন, নূর আলম বাহিনীর নেতৃত্বে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে ভূমি দখল, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট এবং ভাড়াটিয়া লোকজন দিয়ে হামলার করা হয়। তারা এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তব্যে তারা বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সালিশি বৈঠকে হামলা ও মারধরে জড়িতদের গ্রেফতার পূর্বক তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এদিকে ঘটনার পরের দিন অভিযোগ অস্বীকার করে কুতুবুল আলম জানান, তারা কোন হামলা করেন নি বরং সালিশি বৈঠকের শেষ পর্যায়ের তর্কবিতর্কের জেরে এক পর্যায়ে তাদের উপর হামলা করা হয়। ওই হামলায় তাদের পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। এসময় তিনিও সুবিচার কামনা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জে দক্ষিণ শ্রীপুরে ভূমি দখল ও হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১১:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬