ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সংসদ সদস্যের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • 85

ছবি-ত্রিনদী

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৭ খ্রি. কার্যকরি কমিটির সদস্যরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নবাগত সভাপতি এএসম কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পুর নেতৃত্বে সাংসদের স্থানীয় অফিস কার্যালয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়।

সভায় প্রেসক্লাব ও বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন, অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের বিভিন্ন দিক উল্লেখপূর্বক হাজীগঞ্জ উপজেলায় মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ, ড্রেজার, নদী ও খাল খনন’সহ বিভিন্ন সমস্যা, সমস্যার সমাধান ও সম্ভাবনা, হাজীগঞ্জ বাজারের ব্যবসা, যানজট, হকার সমস্যার সমাধান, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, উন্নয়ন, সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সাংসদ ইঞ্জি. মমিনুল হক। তিনি হাজীগঞ্জ-শাহরাস্তির সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এখানে কারো রাজনৈতিক সমর্থন বা ব্যক্তিগত মতাদর্শ নয়, পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতাই মুখ্য হওয়া উচিত। নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন এবং সংবাদকর্মী পরিচয়ে ড্রেজার’সহ অপরাধমূলক কার্যক্রমের সাথে যারা জড়িত, তাদেরকে সতর্ক করেন।

তিনি বলেন, যারা অপকর্ম বা অপরাধের সাথে জড়িত থাকবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা আগে নিজের ঘর থেকে অর্থ্যাৎ নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তারপর অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমি চাই, আর যেনো অপরাধমূলক কার্যক্রম বেড়ে না যায়। হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষ যেনো শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে।

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন, হাবিবুর রহমান, সমন্বয় কমিটির সদস্য সচিব এসএম চিশতি, সদস্য গাজী সালাউদ্দিন, কার্যকরি কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মনজুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কার্যকরি সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, হাসান মাহমুদ, এনায়েত মজুমদার প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, প্রেসক্লাব কার্যকরি কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মিরাজ মুন্সী, দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক  সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, সদস্য কাউছার আহম্মেদ রিপন, রেজাউল করিম নয়ন, সম্মানিত সদস্য গাজীর নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জে সংসদ সদস্যের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট : ১১:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬