ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোল্লাহাটে শিশুর গলা কা/টা বস্তাবন্ধি ম/রদেহ উদ্ধার, আটক ৩

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • 38

মুসলিমা (৬)। সংগৃহীত ছবি

বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা (৬) নামে এক শিশুর গলা কাটা ও বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন উপজেলার কচুড়িয়া এলাকার শেখ জাহাঙ্গীর (৫৫) এবং তাঁর দুই ছেলে রমজান শেখ (২৩) ও আব্দুর রহমান শেখ (১৯)।

শনিবার সন্ধ্যায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি পানের বরজের পাশ থেকে পলিথিনে মোড়ানো বস্তার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুসলিমা কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বাড়ির আশপাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল মুসলিমা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার দিকে স্থানীয়রা শেখ জাহাঙ্গীরের পানের বরজের পাশে পলিথিনে মোড়ানো একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে বস্তাটি খুলে শিশুটির মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা শেখ জাহাঙ্গীরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে শেখ জাহাঙ্গীর ও তাঁর দুই ছেলেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তিরাই হত্যাকাণ্ডে জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সুপার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের পাশাপাশি ঘটনায় আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িত ব্যক্তিদের শনাক্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয়

শাহরাস্তির চিশতিয়া ফাজিল মাদ্রাসায় মাদকবিরোধী র‌্যালি ও সভা

মোল্লাহাটে শিশুর গলা কা/টা বস্তাবন্ধি ম/রদেহ উদ্ধার, আটক ৩

আপডেট : ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬