হাজীগঞ্জ উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিকের সভাপতিত্বে শনিবার (৩ অক্টোবর) দুপুরে শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়ন জিউর আখড়ায় অনুষ্ঠিত সভায় উপজেলার ২৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক’সহ কমিটির অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুখেন্দ্র নারায়ণ রায় চৌধুরী সুন্টি যৌথ সঞ্চালনায় গীতা থেকে পাঠ করেন মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমতি তুলসী পাল। চন্ডী থেকে পাঠ করেন সহকারী শিক্ষক রাজারগাঁও প্রাথমিক বিদ্যালয় সৈকত চক্রবর্তী।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়ার সহ-সভাপতি সঞ্জয় কর্মকার , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হাজিগঞ্জ উপজেলার আহ্বায়ক ফটিক কুমার সাহা, ও সদস্য সচিব অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু, ,

আরো বক্তব্য রাখেন, পৌর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রী শ্রী রাজালক্ষ্ম নারায়ণ জিউড় আখড়া অন্যতম সদস্য নরেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, সহ-সভাপতি উপজেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অভিজিৎ সাহা, দপ্তর সম্পাদক সুজন দাস।
বিভিন্ন মন্দির থেকে বক্তব্য রাখেন উপস্থিত সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে বক্তব্য রাখেন কৃষ্ণ সাহা। ৯ নং গন্ধ পুর ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজীব শর্মা।
এসময় বিভিন্ন পূজামণ্ডপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন, রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নীহারঞ্জন হালদার মিলন, নবদুর্গা সংঘের সাধারণ সম্পাদক এডভোকেট সুমন দেবনাথ রাজু, ত্রিশূল সংঘের সভাপতি রবি রায় চৌধুরী, ত্রিনয়নী সংঘের সভাপতি গোপাল সাহা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে হাজীগঞ্জ রাম নবমী উদযাপন কমিটি ও সিদ্ধিবিনায়ক সংঘ হাজীগঞ্জে সনাতনদের মাঝে অসামান্য ভূমিকা রাখার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মতবিনিময় শেষে উপস্থিতির মাঝে দুপুরের বিশেষ প্রসাদ বিতরণ করা হয়। বাংলাদেশ সনাতনী মহাসংঘের চাঁদপুর জেলার পক্ষ থেকে বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া সংগঠনটি। উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ, শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়ন জিউর আখড়া ও উপজেলার ২৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক’সহ কমিটির অন্যান্য সদস্য ও হিন্দু ধর্মালম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























