ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • 24

ছবি-ত্রিনদী

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের পাশে আবুল হাশেমের বাড়ির ভাড়া বাসায় এই অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, অভিযানের সময় মাদক কারবারি ফারহানের বসবাসরত ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকানো মোট ২২ হাজার পিস ইয়াবা এবং ঘরে থাকা একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, পলাতক মূলহোতা ফারহান রানা এবং তার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাঁদপুরে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ০৬:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬