ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল শ্রেণি-পেশা মানুষের অংশগ্রহণ সম্পন্ন হবে শারদীয় দুর্গাপূজা-ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • 58

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজীগঞ্জে পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটিসহ হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জি. মো. মমিনুল হক।

শুক্রবার সকালে তিনি তাঁর কার্যালয়ে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ, উপজেলার ২৯টি পূজামণ্ডপ ও বিভিন্ন হিন্দু ধর্মালম্বী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি ২৯টি মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশা-পাশি বিএনপির নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা থাকবে।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক ও সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নরেশ রায় ও সাধারণ সম্পাদক শ্যামল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়ার সহ-সভাপতি সঞ্জয় কর্মকার, সহ সভাপতি বিশ্বজিৎ সাহা বিশু, অপন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা, সুখেন্দু নারায়ণ রায় চৌধুরী সুন্টি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু, দপ্তর সম্পাদক সুজন দাস প্রমুখ। বক্তব্যে তাঁরা ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারীর উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময়ে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাসান মিয়াজী’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ, উপজেলার ২৯টি পূজামণ্ডপ ও বিভিন্ন হিন্দু ধর্মালম্বী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল শ্রেণি-পেশা মানুষের অংশগ্রহণ সম্পন্ন হবে শারদীয় দুর্গাপূজা-ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল শ্রেণি-পেশা মানুষের অংশগ্রহণ সম্পন্ন হবে শারদীয় দুর্গাপূজা-ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

আপডেট : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬