ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌরসভার ১২টি পুজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 38

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে মহালয়া উপলক্ষে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদ। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরও মহালয়ার দিনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরসভার ১২টি পূজামণ্ডপের জন্য অনুদান প্রদান করা হয়।

শনিবার হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ আনন্দ প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. নরেশ রায়। অনুষ্ঠান পরিচালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল সাহা।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব মো. হাসান মিয়াজী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তার পক্ষ থেকে পৌরসভার ১২টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ শীল ও লক্ষ্মীকান্ত দাস, কোষাধ্যক্ষ সহদেব চক্রবর্তী, সহ-কোষাধ্যক্ষ সুমন সাহা, দপ্তর সম্পাদক দীপক সাহা, সহ-প্রচার সম্পাদক বিজয় সরকার, গণসংযোগ সম্পাদক দীপক রায় ও সাংস্কৃতিক সম্পাদক মিলি সাহাসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাসান মিয়াজী। এ ছাড়া হাজীগঞ্জ পৌরসভার ১২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পৌরসভার প্রতিটি পূজামণ্ডপের জন্য অনুদান প্রদান করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মহালয়ার তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে নাটক ও সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করা হয়। এসব পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, নেতৃবৃন্দ ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের এ উদ্যোগ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জ পৌরসভার ১২টি পুজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

হাজীগঞ্জ পৌরসভার ১২টি পুজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

আপডেট : ১২:০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬