ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সম্পত্তির বিরোধে গোরস্থানে ঠাঁই হলো না, বাড়ির আঙিনায় দাফন

ছবি-সংগৃহিত।

শাহরাস্তি উপজেলার ৮৫ বছর বয়সী নুরুল ইসলামের শেষ যাত্রা গোরস্থানে না হয়ে হয়েছে বাড়ির আঙিনায়। রবিবার আদ আছর জানাজা শেষে দাফনের কথা থাকলেও বাঁধার মুখে পড়ে বাদ এশা দাফনের সময় নির্ধারণ করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলা কুলশী মিয়াজী বাড়ির নুরুল ইসলাম মিয়াজী রবিবার (২৫ অক্টোবর,২০২৬) সকাল ১১ টায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতি নিলে বাড়ির মো. আলমের পরিবারের সদস্যরা বাঁধা দেয়। ঘটনার সংবাদ জানতে পেরে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। শেষ পর্যন্ত কোন প্রকার সমাধান না হওয়ায় মৃত নুরুল ইসলামের পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় তাকে দাফনের সিদ্ধান্ত নেয়। নুরুল ইসলামের ভাগিনা খোকন পাটোয়ারী জানান, তার মামার ৫ মেয়ে কোন ছেলে নেই। দীর্ঘদিনের পারিবারিক গোরস্থানে পূর্বপুরুষদের সমাহিত করা হয়েছে। ঘটনাটি বিব্রতকর বিধায় বাড়াবাড়ি না করে বাড়ির আঙিনায় দাফনের সীমান্ত নেয়া হয়েছে।

ভাতিজা মাহবুবুর আলম বলেন এটি আমাদের পারিবারিক গোরস্থান, মো. আলম কিছুদিন পূর্বে সম্পত্তির জন্য আদালতে মামলা করেছেন কিন্তু আদালত কোন নিষেধাজ্ঞা অথবা রায় দেননি।

প্রবাসী মো. আলম সম্পত্তি দাবি করে মুঠোফোনে জানান, উক্ত সম্পত্তি নিয়ে পাকিস্তান আমল থেকে বিরোধ চলছে। মৃত নুরুল ইসলাম জীবিত অবস্থায় তাকে মারতে এসেছেন এমনকি তার সম্পত্তির ধান নষ্ট করেছেন। এজন্য তিনি বিষয়টি মানবিক বিবেচনায় নিতে পারেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায় বাদ এশা নুরুল ইসলামের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয়

মতলব স্পোর্টিং ক্লাবের ৬৩ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ফয়সাল খন্দকার, সম্পাদক সালাউদ্দিন

শাহরাস্তিতে সম্পত্তির বিরোধে গোরস্থানে ঠাঁই হলো না, বাড়ির আঙিনায় দাফন

আপডেট : ১০:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬