ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ড্রেজার মেশিন বিকল, ১৫০টি পাইপ ধ্বংস

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 32

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ড্রেজার মেশিন বিকল, ১৫০টি পাইপ ধ্বংস

হাজীগঞ্জে অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অন্যত্র পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বাকিলা ও দ্বাদশগ্রাম ইউনিয়নে পরিচালিত অভিযানে তিনটি ড্রেজার মেশিন বিকল ও ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়েছে।

এদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন সরেজমিন পরিদর্শন করে অবৈধভাবে পরিচালিত তিনটি ড্রেজার বিকল ও আনুমানিক ১৫০টি ড্রেজার পাইপ বিনষ্ট (ধ্বংস) করার নির্দেশনা দেন। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম ও দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজসংলগ্ন নাসিরকোট এলাকার বেতাগি বিলে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত ড্রেজার পাইপ ও মেশিনের সন্ধান পাওয়া যায়। অভিযানকালে ঘটনাস্থলে কোনো অভিযুক্তকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দিনের বেলায় ড্রেজার পাইপ ও মেশিন স্থাপন করে রাখা হয়। পরে রাতের আঁধারে এসব মেশিন চালু করে পাইপের মাধ্যমে কৃষিজমির উর্বর উপরিভাগের (টপসয়েল) মাটি কেটে অন্যত্র পরিবহন করা হয়। এসব মাটি দিয়ে কৃষি জমি ও পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে।

এদিকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে পার্শ্ববর্তী কৃষিজমি ধসে পড়ে এবং জমির স্বাভাবিক অবস্থা ও উর্বরতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এছাড়া পুকুর’সহ জলাশয় ভরাট হওয়ার কারণে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার পাশাপাশি জীব-বৈচিত্রের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে পৃথক স্থান থেকে আনুমানিক ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট এবং ঘটনাস্থলে পাওয়া তিনটি ড্রেজার মেশিন বিকল করা হয়।

এসময় তিনি বলেন, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি অবৈধভাবে কর্তন রোধ এবং কৃষিজমি ও পুকুর’সহ জলাশয় রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান এবং তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

ট্যাগস :
জনপ্রিয়

শাহরাস্তিতে অবৈধ ইটভাটা ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইউএনওর

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ড্রেজার মেশিন বিকল, ১৫০টি পাইপ ধ্বংস

আপডেট : ১০:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬