ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাজার জিয়ারতের মধ্য দিয়ে শাহমাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী এস এম বাকের খন্দকারের নির্বাচনী প্রচারণা শুরু

  • সজীব খান :
  • আপডেট : ১১:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • 59

ছবি-ত্রিনদী

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এস এম বাকের খন্দকার। শুক্রবার বিকেলে হযরত শাহ মাহমুদ বাগদাদী (রহ.)-এর মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে তিনি তাঁর প্রচারণামূলক কার্যক্রমের সূচনা করেন।

এস এম বাকের খন্দকার চাঁদপুর জেলা বিএনপির সদস্য, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

প্রচারণার শুরুতে তিনি এলাকার শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করে

এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শাহমাহমুদপুর ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চান।

ট্যাগস :
জনপ্রিয়

মাজার জিয়ারতের মধ্য দিয়ে শাহমাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী এস এম বাকের খন্দকারের নির্বাচনী প্রচারণা শুরু

মাজার জিয়ারতের মধ্য দিয়ে শাহমাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী এস এম বাকের খন্দকারের নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট : ১১:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬