ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ফুটপাত দখল ও ট্রেড লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার কালীবাড়ি বাজার এলাকায় ফুটপাত দখল ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, কালীবাড়ি বাজার এলাকায় সরকারি রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে এর আগেও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দেশ অমান্য করে কিছু ব্যবসায়ী পুনরায় তাঁদের প্রতিষ্ঠানের মালামাল রাস্তার ওপর রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছিলেন। পাশাপাশি পৌরসভার বাধ্যতামূলক ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাঁরা।

এসব অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত পৃথক দুটি মামলায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলা হয়, ফুটপাত ও চলাচলের রাস্তা দখল করে কোনো ধরনের মালামাল রাখা যাবে না। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা রেখে যানজট বা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা ও যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বাজারেও অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের নিজস্ব কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিল

শাহরাস্তিতে ফুটপাত দখল ও ট্রেড লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ১০:১৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬