ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের নতুন সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • 214

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফরক্কাবাদ ডিগ্রি কলেজের নতুন সভাপতি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই বারের ভিসি ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের মা‌র্কেটিং বিভা‌গের প্রফেসর ড. মিজানুর রহমান।

গত দুই নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা সাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়।

জানা গেছে, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সভাপতি নিয়ে দীর্ঘদিন নানা বিতর্ক চলমান রয়েছে। সভাপতি নিয়ে চলমান এই বিতর্কে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটির লেখাপড়ার মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক অভিভাবক, শিক্ষার্থী ও একালাবাসী।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, নতুন এই কলেজ গর্ভনিং বডির সভাপতি পেয়ে অনেকটা স্বস্তি ফিরেছে ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজে।

উল্লেখ্য: ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান থাকা কালীন ২০১৫ সালে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের নতুন সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালিন ভিসি প্রফেসর ড. মিজানুর রহমান।

প্রফেসর ড. মিজানুর রহমান ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের নতুন সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান

আপডেট : ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২