ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সভাপতি বাচ্চু ও সাধারণ সম্পাদক সিরাজ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • 227

জহির হোসেন:
হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রবিবার দুপরে কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন বাচ্চু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খোরশেদ আলম শোভনের পরিচালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক হাজী জসিম উদ্দিন ও গোলাম ফারুক মুরাদ’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনের শুরুতে ইউনিয়নের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে অধিবেশনের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন।
সভাপতি পদে এককভাবে গিয়াসউদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক পদে খোরশেদআলম শোভন ও সিরাজুল ইসলাম ভূইয়ার নাম প্রস্তাব ও সমর্থন করা হয়।
সাধারণ সম্পাক পদে নির্বাচনে সিরাজুল ইসলাম ভূইয়া বিপুল ভোট পেয়ে বিজয়ী হন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সভাপতি বাচ্চু ও সাধারণ সম্পাদক সিরাজ

আপডেট : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২