ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজান, সাধারণ সম্পাদক সাদেক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:১৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • 161

মো. জহির হোসেন॥
হাজীগঞ্জ পৌর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আহসান মৃধা, শামসুজ্জামান মুন্সি, জাকির হোসেন মিয়া।

এ সময় পৌরসভার প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আজাদ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম, সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহা’সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে মিলন চৌধুরী ও মিজানুর রহমানের নাম প্রস্তাব সমর্থন করা হয়। পরে সমঝোতার ভিত্তিতে মিজানুর রহমানকে সমর্থন করেন মিলন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে ওয়ার্ড কাউন্সিলর সাদেক মুন্সির নাম ঘোষণা করেন দ্বিতীয় অধিবেশনের সভাপতি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জ পৌর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজান, সাধারণ সম্পাদক সাদেক

আপডেট : ০২:১৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২