ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪১ দিন জামাতে নামাজ পড়ে ২০ কিশোর পেলো সাইকেলসহ পুরস্কার

  • Reporter Name
  • Update Time : ১০:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • ৯২ Time View

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৪১দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে চাঁদপুরের ২০ শিশু-কিশোর।

চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ আলম ব্রাদাসের স্বত্ত্বাধীকারী হাজী আলমগীর মিয়াজীর উদ্যোগে তার নিজ গ্রামের বাড়ির বাইতুল ইমাম জামে মসজিদ এ ব্যাতিক্রমি আয়োজন করা হয়। ২৫ নভেম্বর শুক্রবার জুম্মাহ’র নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে শিশু-কিশোরদের হাতে তিনি এসব পুরস্কার তুলে দেন।

শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে এমন উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। হাজী আলমগীর মিয়াজীর এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে পূর্ব রামদাসদী বাইতুল ইমাম জামে মসজিদ কমিটির সেক্রেটারি হাজী আলমগীর মিয়াজী বলেন, মূলত শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ যোগাতে এমন আয়োজন করা হয়েছে। আমরা বলেছিলাম, শিশু থেকে ২০বছরের কিশোররা যদি ৪১দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরষ্কার দেয়া হবে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার শিশু-কিশোরা মসজিদে নামাজ আদায় শুরু করে। তাদের মধ্য থেকে ৪১ দিন জামাতে নামাজ পড়া ৫ জনকে সাইকেল এবং বাকিদের ডিনারসেট সহ বিভিন্ন পুরষ্কার প্রদান করা হয়।

তিনি আরো বলেন, প্রতিযোগিতা চলাকালীন শিশু-কিশোরদের সঠিকভাবে নামাজ আদায় ও দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেয়া হয়েছে। আগামী মাস থেকে এই মসজিদে বয়স্কদের জন্য সান্ধ্যকালিন কোরান শিক্ষার ব্যবস্থা করা হবে। যারা এ কোরান শিক্ষায় অংশ নিবেন, তাদের প্রত্যেকে বিশেষ পুরাস্কার দেয়া হবে।

এলাকার মুরব্বী আব্দুল মান্নন খানের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সাবেক সভাপতি মমিনুল ঈসলাম মিয়াজী, ব্যবসায়ী ও সমাজসেবক বাহার হায়দার চৌধুরী, এলাকার মুরব্বী নওশেদ হোসেন খোকা, সাবেক মেম্বার সফিকুল ইসলাম ও জাকির শেখ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাড়ির উঠানে মিলল দাদির রক্তাক্ত মরদেহ পাশে সরিষাক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ

৪১ দিন জামাতে নামাজ পড়ে ২০ কিশোর পেলো সাইকেলসহ পুরস্কার

Update Time : ১০:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২