ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা প্রজাতন্ত্রের কর্মচারি, আপনাদেরকে জবাব দিতে আমরা বাধ্য: ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • 163

প্রতিনিধির পাঠানো ছবি।

মোহাম্মদ উল্যাহ বুলবুল॥
হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় বেলচোঁ বাজার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক, বাল্য বিবাহ ও জঙ্গীবাদসহ যেকোন সমাজে যেকোন বিষয়ে অসঙ্গতি চোখে পড়লে আমার কাছে ফোন করবেন। আমি সাথে সাথে ব্যবস্থা নেবো। তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে।

তিনি আরো বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনাদেরকে জবাব দিতে আমরা বাধ্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি আহসান হাবিব, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক নূর হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার এসআই মাসুদ মুন্সী, এএসআই মুকবুল হোসেন, ইউপি সদস্য হাছান খাঁ, বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ওমর মুন্সি, রুবেল হোসাইন ও বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়রা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মজিদ রহমান।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

আমরা প্রজাতন্ত্রের কর্মচারি, আপনাদেরকে জবাব দিতে আমরা বাধ্য: ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ

আপডেট : ০৮:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২