ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ:রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • 169

মোহাম্মদ উল্যাহ বুলবুল॥
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সময়ের প্রয়োজনে ছাত্রলীগ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ ছাত্রলীগ হলো একটি এলিট ফোর্স। আগামী নির্বাচনেও ছাত্রলীগ সঠিক সিদ্ধান্ত নিবে।’

সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ছাত্রলীগকে সুশৃঙ্খল ও সুসংগঠিত হতে হবে। তবেই শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে। ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধু সম্পর্কে আরো শিখতে, জানতে ও বুঝতে হবে। নিজেদের জীবনে বঙ্গবন্ধুর জীবনকে অনুসরণ করতে হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত গুরুদায়িত্ব গ্রহণ করেছেন। সেই গুরুদায়িত্ব গ্রহণ করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

মেজর রফিক বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ১৬ হাজার টাকা কোটি টাকার কাজ হয়েছে। শুধু মাত্র ডাকাতিয়া নদীর উপরই ৮টি ব্রীজ করা হয়েছে। রাস্তা-ঘাট, কালভার্ট-ব্রীজ, শিক্ষাপ্রতিষ্ঠান এমন কোন জায়গা নেই যে, উন্নয়ণের ছোয়া লাগনি। আগামী দিনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^ মাথা উচু করে দাঁড়িয়েছে। বিশে^ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহিরউদ্দিন মিজি, বিশেষ বক্তা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খাঁন।

বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাসুম হাসান ফয়সাল, সাবেক সিনিয়র সহ সভাপতি সোলেয়মান হোসেন রাজু, সাবেক সিনিয়র সহ সভাপতি সাইফুর রহমান মিশু, মতলব উত্তর ছাত্রলীগের সভাপতি কাউছার আলম পান্না।

উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ¦ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাসেম হাসু, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।

কর্মীসভার সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী মেহেদী হাসান রাব্বি।

ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ:রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

আপডেট : ১০:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২