ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ জন মানুষ তুষারের নিচে চাপা পড়েছেন অস্ট্রিয়ায়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • 149

ইউরোপের দেশ অস্ট্রিয়ার একটি স্কাই রিসোর্টে তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন মানুষ তুষারের নিচে চাপা পড়েছেন।

রোববার স্থানীয় সময় দুপুর ৩টার সময় লেক-জুর্স নামক একটি রিসোর্টে এ তুষারধসের ঘটনা ঘটে। খবর বিবিসির।

জানা গেছে, নিচে চাপা পড়া ১০ জনের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।

অস্ট্রিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজে অংশ নিয়েছেন অন্তত ১০০ জন উদ্ধারকারী, কয়েকটি হেলিকপ্টার এবং উদ্ধারকারী কুকুর।

বড়দিনের আগে অস্ট্রিয়ায় তুষারধসের বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছিল।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, উদ্ধারকারীরা হেডলাইট দেওয়ার আবেদন জানিয়েছেন। যেন রাতেও উদ্ধারকাজ চলমান থাকে।

এক বিবৃতিতে লেক-জুর্স মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়াদের সকলকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

অস্ট্রিয়ায় প্রায়ই তুষারধসের ঘটনা ঘটে। এ কারণে শীতে সাধারণ মানুষকে সাবধানে চলাচল করার জন্য সতর্কতা দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

১০ জন মানুষ তুষারের নিচে চাপা পড়েছেন অস্ট্রিয়ায়

আপডেট : ১০:৩৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২