ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এঙ্গেলস বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • ১১১ Time View

ছবি-সংগৃহিত।

মস্কোর দক্ষিণাঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। সোমবার এই হামলার ঘটনা ঘটে বলে খবর দেন বিবিসি। এ ঘাঁটিটি ইউক্রেন সীমান্তে থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোমারু বিমানের ঘাঁটি হিসেবে পরিচিত এই এঙ্গেলস এয়ারফিল্ডে সোমবার এই হামলা হয়। হামলার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা গুলি করে ওই ড্রোনটি ভূপাতিত করে। তবে সেটার ধ্বংসাবশেষে ওই তিনজনের মৃত্যু হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সোমবার ভোরের অনেক আগে রাত ১টা ৩৫ মিনিটের দিকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা খুব নিচ দিয়ে উড়ে আসা ইউক্রেনীয় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে।

কিন্তু ড্রোনটির ধ্বংসাবশেষ আহত রুশ বাহিনীতে কর্মরত তিনজন পরে মারা যান।এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অনেক ভিডিওতে এঙ্গেলস এয়ারফিল্ডে বিস্ফোরণ ও সাইরেনের শব্দ শোনা গেছে।

সারাতোভের গভর্নর ‘কোনো ধরনের ঝুঁকি নেই’ বলে পরে এঙ্গেলস শহরের বাসিন্দাদের আশ্বস্তও করেছেন।

এর আগে মস্কো ৫ ডিসেম্বরও এঙ্গেলস ও রিয়াজান এলাকায় আরেকটি বিমানঘাঁটিতে হামলা এবং ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষে তিনজন নিহতের কথা জানিয়েছিল। সেবার তারা দুটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও স্বীকার করে নিয়েছিল।

তবে কোনো হামলা প্রসঙ্গেই ইউক্রেনের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে তাদেরকে উল্লাস করতে দেখা গেছে।

এর পূর্বে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনকে রাশিয়ার আভ্যন্তরে হামলার ব্যাপারে হুশিয়ারি দিয়েছিল। মিত্রদের কথা না শুনে রাশিয়ার বিশান ঘাটিতে হামলা করেছে ইউক্রেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবে বাপাউবোর প্রকল্পের কাজ শুরু হওয়ার পূর্বেই অনিয়মের অভিযোগ!

এঙ্গেলস বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩

Update Time : ০৩:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২