ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়েছে করোনা, বিমানবন্দরগুলোতে টেস্ট করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • 180

ত্রিনদী অনলাইন ডেস্ক :

করোনার নতুন ভেরিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিমানবন্দরগুলোতে টেস্ট করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে চীনসহ যেসব দেশে সংক্রমণ বেড়েছে, সেসব দেশ থেকে আসা যাত্রীদের অবশ্যই পরীক্ষা করতে হবে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। পরে বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

সচিব জানান, করোনার নতুন সংক্রমণ ছড়িয়েছে এখন পর্যন্ত চীনসহ চারটি দেশে। বাংলাদেশে যাতে এটা ছড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে মাস্ক পরানোসহ সামাজিক দূরত্ব যাতে মেনে চলে সেজন্য স্থানীয় প্রশাসনকে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয়

বিদেশি কসমেটিকসে স্টিকার নেই, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বেড়েছে করোনা, বিমানবন্দরগুলোতে টেস্ট করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট : ০৬:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২