ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে ফিলিপাইন তরুণী লক্ষীপুরে

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • ১২৬ Time View

নাঈমও ফিলিপাইন তরুণী জোয়ান ডিগুসমান লেগুমবাই

বর্হিবিশ্বের নারীদের জন্য বাংলাদেশ যেনো এক প্রেমিকের দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। প্রতি মাসেই কোন দেশে থেকে না কোন দেশ থেকে দেশে প্রেমের টানে আসছেই। এবার প্রেমের টানে ফিলিপাইন থেকে লক্ষ্মীপুরে এসেছেন জোয়ান ডিগুসমান লেগুমবাই নামে এক তরুণী। নিজের জন্মভূমি ছেড়ে, তার ধর্ম ত্যাগ করে প্রেমিক নাঈমের সঙ্গে গায়েহলুদ শেষে আনুষ্ঠানিকভাবে বিয়ে আবদ্ধ হচ্ছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামে প্রেমিক নাঈমের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হয়। সেখানে বিদেশি ওই তরুণীকে দেখতে শত শত মানুষ ভিড় জমান। শুক্রবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে গত মঙ্গলবার নাঈমের বাড়িতে আসেন ফিলিপাইনের এ তরুণী।

মো. নাইমুর রশিদ লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। তিনি মালেয়শিয়া প্রবাসী।

জানা যায়, নাইমুর রশিদ মালেশিয়ায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাদে তার সঙ্গে পরিচয় হয় ফিলিপাইনের আরনেসতা লেগুমবাই ও ইমেলদা লেগুমবাই দম্পতির মেয়ে জোয়ান ডিগুসমান লেগুমবাইয়ের। পরিচয় থেকে শুরু হয় তাদের প্রেম। আর সেই প্রেমের টানে নিজের ধর্ম বদলে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন এই ফিলিপাইনের তরুণী। এখানে এসে খ্রিস্টান ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রেখেছেন নাজিফা রশিদ আমিরা।

নাঈম জানান, গত আট বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এর মধ্যে তারা বিয়ে করার সিদ্ধান্তে ছুটি নিয়ে আসেন বাংলাদেশে। নিজের এবং ওই তরুণীর বাবা-মায়ের সম্মতিতে তাকে বিয়ে করছেন। ছুটি শেষে আবার তারা মালেশিয়ায় ফিরে যাবেন।

জোয়ান জানান, বাংলাদেশে এসে তার খুবই ভালো লাগছে। বাংলাদেশের খাবার ও এখানকার সংস্কৃতি তার খুব পছন্দ হয়েছে।

নাঈমের স্বজনরা জানান, উভয়পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে।

এ নিয়ে গত ছয় মাসে প্রেমের টানে ভিনদেশি ৫ তরুণী এসেছেন লক্ষ্মীপুরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় ওয়ারিশদের সম্পত্তি দখলের চেষ্টা ও প্রতারণা করে ছোট ভাইয়ের সম্পত্তি দান করার অভিযোগ

প্রেমের টানে ফিলিপাইন তরুণী লক্ষীপুরে

Update Time : ০৩:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩