ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • 149

ফাইল ছবি।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ৮টা ২৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর পর অংশ নেন মোনাজাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ অবস্থান করেন।

আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ঐতিহাসিক ১০ জানুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে তিনি সদ্য-স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।

পাকিস্তানের লাহোর থেকে প্রায় ৮০ মাইল দূরে লায়ালপুর শহরের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন শেখ মুজিব। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডনে যান। এর পর দিল্লি হয়ে ঢাকায় ফেরেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ

আপডেট : ১১:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩