ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুনে ঢাকায় আসছে মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • 182

ত্রিনদী অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার উদ্যোগ সফল হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফল চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে যে, জুনের ফিফা উইন্ডোতে ওরা আসতে চায়। টার্মস এন্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে ওরা আসবে বলাই যায়।

কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের যা অবস্থা, তাতে খেলা হবে কোথায় সেই প্রশ্ন আসেই। কাজী সালাউদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছ জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিকঠাক না হলে খেলাই তো হবে না।

ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কারা? আসছে এমন প্রশ্নও। কাজী সালাউদ্দিন বলেন,‘আর্জেন্টিনা ওদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আমাদের। তারপর সেই নামগুলো নিয়ে কাজ করব আমরা। শেষে একটি দেশ ঠিক করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

কচুয়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জুনে ঢাকায় আসছে মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা

আপডেট : ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩