ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে বস্তিতে ইউএনও

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • ১২০ Time View

চার দিকে শুনসান নীরবতা। এর মধ্যে রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে থাকা ভাসমান লোকজন সারাদিনের কাজের ক্লান্তির পর পলিথিনে মোড়ানো ঘরে কোনো মতে ঘুমিয়ে পড়েন। প্রচন্ড শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তাদের অনেকের নেই ভারী পোশাক বা শীতবস্ত্র। ঠিক সেই মূহুর্তে বস্তিরবাসীর জন্য চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

তিনি বস্তির শিশুদের সাথে কথা বলেন এবং শীতার্থ বস্তির প্রত্যেক ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল পৌঁছেদেন।

দেশের বিভিন্ন জেলার ন্যায় হাজীগঞ্জেও হাঁড় কাপানো শীত জেঁকে বসেছে। বিশেষ করে কয়েক দিন ধরে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে প্রাণ জুবুথুবু হয়ে পড়েছে। এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুর, অসহায় ও ছিন্নমূল মানুষের।

তাদের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করছে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) মো. রাশেদুল ইসলাম।

একটি কম্বল হাতে পেয়ে খুশিতে আত্মহারা বস্তির লোকজন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌ. মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়াই আমার লক্ষ্য-পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাসান মিয়াজী

গভীর রাতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে বস্তিতে ইউএনও

Update Time : ১১:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩