ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ টোরাগড় গ্রামের সোহেল আটক

  • Reporter Name
  • Update Time : ১০:৫১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • ১৪৩ Time View
 মোহাম্মদ হাবীবউল্যাহঃ
হাজীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ মো. সোহেল নামের (২৭) এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ জানুয়ারী) দিবাগত রাতে পৌরসভাধীন টোরাগড়-বদরপুর গ্রামের রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাকে গাঁজাসহ আটক করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মিসবাহুল আলম চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স।
আটককৃত মো. সোহেল হোসেন হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের হোসেন উদ্দিন হাজী বাড়ির (পাথরকিল্লা বাড়ী) মো. মহরম আলী ছেলে। সে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। এ দিন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রামের চাঁদপুর-লাকসাম রেলসড়ক সংলগ্ন টোরাগড়-বদরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিসবাহুল আলম চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানে রেল লাইনের উত্তর পাশে টোরাগড়-বদরপুর রাস্তার উপর থেকে চিহিৃত মাদক কাবরারি মো. সোহেল হোসেনের কাছ থেকে ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ (সোমবার) আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়াই আমার লক্ষ্য-পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাসান মিয়াজী

হাজীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ টোরাগড় গ্রামের সোহেল আটক

Update Time : ১০:৫১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩