ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পানিতে ভেসে উঠলো শিশু জুনায়েদের মরদেহ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • 149

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. জুনায়েদ নামের ১৭ মাস বয়সি এক শিশু মারা গেছে। সোমবার (২৩ জানুয়ারী) বিকাল আনুমানিক ৫টা দিকে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটি দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের প্রধানীয়া বাড়ির জিয়াউল হকের ছেলে।

জানা গেছে, শিশুটির মা ফাতেমা আক্তার পরিবার কল্যাণ সহকারী হিসাবে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নে চাকরি করেন। এ জন্য তিনি পিরোজপুর গ্রামের মুন্সী বাড়িতে ভাড়া বাসায় থাকেন। এদিন বিকালে শিশু মো. জুনায়েদ বাড়িতে খেলাধূলা করছিলো। পরে বেশ কিছুক্ষন তাকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে শিশুটির মৃত্যুতে তার পরিবারের সদস্য ও বাবার বাড়ি দ্বাদশগ্রাম ইউনিয়নের প্রধানীয়া বাড়ি এবং নানার বাড়ি কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মজুমদার বাড়ি ও একই গ্রামের ভাড়া বাসা মুন্সী বাড়ির লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে পানিতে ভেসে উঠলো শিশু জুনায়েদের মরদেহ

আপডেট : ১০:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩