ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ কুমিল্লার যুবক আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • 163

হাজীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মো. পাবেল (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।

আটক মাদক কারবারি মো. পাবেল কুমিল্লা জেলার কোতোয়ালি থানার দূর্গাপুর ইউনিয়নের সাতরা গ্রামের উত্তর পাড়া শাহিন মিয়ার ছেলে। সে এলাকায় ফয়সাল নামে পরিচিত। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে আলীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন গেইট এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজা জব্দসহ মো. পাবেলকে আটক করেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটক পাবেল ওরফে ফয়সাল চিহৃিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদকের মামলা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ১ লাখ টাকা জরিমানা

হাজীগঞ্জে ৭ কেজি গাঁজাসহ কুমিল্লার যুবক আটক

আপডেট : ০৬:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩