ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ শিশুর মৃতদেহ ভেসে উঠলো বাড়ীর পুকুরে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • 125

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে পুকুরের পানিতে ভেসে উঠলো নিখোঁজ আড়াই বছরের শিশু মো. আব্দুল আজিজের মরদেহ।

শনিবার (১১ মার্চ) বিকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মো. আব্দুল কুদ্দুসের ছোট ছেলে।

জানা গেছে, এদিন দুপরে বাড়ির ওঠানেই খেলাধূলা করছিল শিশু মো. আব্দুল আজিজ। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে স্বজনেরা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, আমরা শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

নিখোঁজ শিশুর মৃতদেহ ভেসে উঠলো বাড়ীর পুকুরে

আপডেট : ০৭:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩