ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন গোয়েন্দা বিমানকে ধাওয়া করলো ইরান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • 130

আন্তর্জাতিক ডেস্ক:

ওমান সাগরের কাছে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা বিমানকে সতর্ক করে ফিরে যেতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনী। ইরানের নৌবাহিনী রোববার জানায়, সম্প্রতি মার্কিন নৌবাহিনীর ইপি-৩ই মডেলের একটি গোয়েন্দা বিমান ওমান সাগরের ওপর দিয়ে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে।

এ সময় ইরানের নৌবাহিনী বিমানটির কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় এবং বিমানটিকে ইরানের আকাশসীমা থেকে চলে যেতে বলে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের।

এ সময় ইরানের হুশিয়ারি পাওয়ার পর মার্কিন বিমানটি ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমান রুটগুলোর দিকে ফিরে যায়।

মার্কিন সামরিক বিমানটিতে সব ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, সিগন্যাল সংগ্রহ ও আঁড়ি পাতার ব্যবস্থা রয়েছে। শুধু মার্কিন ও জাপানি নৌবাহিনী এ বিমানটি ব্যবহার করে।

ইরানের বিমানবাহিনী জানিয়েছে, ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। এ বাহিনী আমেরিকা ও ইসরাইলের যে কোনো অশুভ তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলেও ঘোষণা দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মার্কিন গোয়েন্দা বিমানকে ধাওয়া করলো ইরান

আপডেট : ০৪:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩