ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ০১:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • ৬৪ Time View

হাজীগঞ্জে গাঁজাসহ মো. সোহেল চৌধুরী (৩৬) নামের চাঁদপুরের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ এপ্রিল) কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর সাইনবোর্ড এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ জব্দসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।

এ দিন মাদক কারবারি মো. সোহেল চৌধুরীকে আটক করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স। সে চাঁদপুর সদর উপজেলার পৌরসভাধীন ১৩নং বাহের খলিশাডুলি গ্রামের ভুঁইয়া বাড়ির মৃত আবুল খায়ের চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ দিন বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহসড়কের পৌরসভাধীন এনায়েতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা পুলিশ। এসময় হাজী আব্দুর রশিদ ফার্নিচার হাউজের সামনে থেকে মো. সোহেল চৌধুরীর সাথে থাকা একটি শপিং ব্যাগের ভিতর থেকে ২ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স। তাই, তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্য দাতার নাম গোপন রাখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Update Time : ০১:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩