ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • ৯১ Time View

ফাইল ছবি।

হাজীগঞ্জে ষোল বছর বয়সি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. আরিফ হোসেন মজুমদার নামের (৩০) এক যুবককে শ্রীঘরে (জেলহাজত) পাঠানো হয়েছে । বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে সোর্পদ করলে, আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
মো. আরিফ হোসেন মজুমদার উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের উত্তর মজুমদার বাড়ির মৃত আব্দুল গণির ছেলে। এর আগে ধর্ষণের অভিযোগ এনে গত বুধবার (২৬ এপ্রিল) তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমণ আইনে একটি অভিযোগ দায়ের করেন ওই প্রতিবন্ধী কিশোরী।
জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২১ এপ্রিল দিবাগত রাতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন করেন মো. আরিফ হোসেন মজুমদার। কিন্তু বিয়ে না করায় বুধবার হাজীগঞ্জ থানায় উপস্থিত হয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই কিশোরী। পরে কিশোরীর অভিযোগের ভিত্তিতে এদিন রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, কিশোরীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মো. আরিফ হোসেন মজুমদারকে আদালতে সোপর্দ এবং মেডিকেল রিপোর্টের জন্য কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়াই আমার লক্ষ্য-পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাসান মিয়াজী

হাজীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে

Update Time : ০৮:০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩