ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • ৬৬ Time View

হাজীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন সাগর (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫) মে দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় একটি ভ্যানগাড়ি গাঁজাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি মো. মনির হোসেন সাগর কুমিল্লা জেলার চান্দিনা থানার মোহনপুর ইউনিয়নের কংগাই গ্রামের মো. আব্দুল হকের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন এনায়েতপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালনা করেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স। এ সময় কুমিল্লা থেকে আসা হাজীগঞ্জমুখী সন্দেহজনক একটি ভ্যানগাড়ি তল্লাশী করে ২০ কেজি গাঁজা জব্দসহ একজনকে আটক করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স। তাই তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান তিনি এবং তথ্য দাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Update Time : ০৮:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩